তেহরান, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরান বুধবার বলেছে, গাজার যোদ্ধাদের মতো প্রতিরোধগোষ্ঠীগুলোর 'উপনিবেশবাদীদের' বিরুদ্ধে লড়তে অস্ত্রসজ্জিত হওয়ার অধিকার আছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি এ কথার পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টসহ অন্যান্য নেতাদের যুদ্ধাপরাধী অভিহিত করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত বলে মন্তব্য করেন। ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে তিনি বলেছেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের 'সময় শেষ হয়ে এসেছে'। ফিলিস্তিনে নতুন নির্বাচন দেওয়া উচিত।
তেহরানে দেওয়া বক্তৃতায় মোত্তাকি বলেন, "একটি সরকার বা জনগোষ্ঠী আত্মরক্ষার জন্য স্বাভাবিকভাবেই সম্ভাব্য যে কোন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করতে চাইবে।"
গাজায় ইসরায়েলের সা
bdnews24