২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের অপকীর্তির ফিরিস্তি দিয়ে বিশ্বজুড়ে সম্পাদকীয়

বুশ আদ্যোপান্ত বিপর্যয়ের নাম/তার আমলে আমেরিকা অসহিষ্ণু হয়ে উঠেছে/ বিশ্বকে মহামন্দা পরবর্তী সবচেয়ে বড় আর্থিক সংকট আর মধ্যপ্রাচ্যকে আগুনের গোলার মধ্যে ফেলে গেছেন/পুরো বিশ্বকে তিনি মিথ্যা বলেছেন/একটা দেশ আর একটা অর্থনীতিকে ছোবড়া বানিয়ে রেখে গেছেন-- এসবই বুশের ক্ষমতা ছাড়ার আগের দিন বিশ্বের নানা প্রান্তের পত্রিকার সম্পাদকীয় মন্তব্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

বার্লিন, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সারা বিশ্ব ওবামার অভিষেক নিয়ে উন্মুখ। তবে তার শপথের আগের দিন সোমবার আটলান্টিক থেকে প্রশান্ত পর্যন্ত বিশ্বের সব প্রান্তের পত্রিকাগুলোই যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বুশকে নিয়ে বিদায়ী সম্পাদকীয়তে তার ব্যর্থতা আর অপকীর্তির ফিরিস্তি দিয়ে তার প্রতি আরেকবার নিন্দার তীর ছুড়ে দিয়েছে। ইরাক আর আফগানিস্তানে অসমাপ্ত যুদ্ধ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা, উদ্বৃত্ত বাজেট থেকে দেশকে ঘাটতিতে নামিয়ে আনা, ঋণের বোঝা চাপানো, ভুল পরিবেশ নীতি আর বৈশ্বিক উষ্ণায়ন, গুয়ানতানামো বে আর আবু গারাইবে মানবাধিকার লঙ্ঘন