২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্বোডিয়ায় গণহত্যা-আদালতে বিচার শুরু ফেব্রুয়ারিতে

ক্যাম্বোডিয়ায় গণহত্যার জন্য অভিযুক্ত খেমাররুজ নেতাদের একজনের বিচার ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে। জাতিসংঘ সমর্থিত আদালতে প্রথমেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সবচে বড় নির্যাতন কেন্দ্র এস-২১ এর নেতৃত্ব দেওয়া কুখ্যাত দুচ'কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

নমপেন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্যাম্বোডিয়ায় গণহত্যার জন্য অভিযুক্ত খেমাররুজ নেতাদের একজনের বিচার ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে। জাতিসংঘ সমর্থিত আদালতে প্রথমেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সবচে বড় নির্যাতন কেন্দ্র এস-২১ এর নেতৃত্ব দেওয়া কুখ্যাত দুচ'কে। ৩০ বছর আগে নির্যাতন চালিয়ে ১৭ লাখ মানুষ হত্যার জন্য মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত ৫ খেমাররুজ নেতার মধ্যে ৬৬ বছর বয়সী দুচের বিচার শুরু হবে ১৭ ফেব্র"য়ারি। আদালত সোমবার এ তথ্য জানিয়েছে। আটক অবস্থায় বিচারের অপেক্ষায় থাকা অন্য খেমাররুজ নেতারা হচ্ছেন, নুয়ান চিয়া, সাবেক প্রেসিডেন্ট খিউ সাম্পান, ইয়েং সারি ও তার স্ত্রী ইয়েং থিরিত। দুচের বিরুদ্ধে যুদ্ধপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, নির্যাতন ও নরহত্যার অভিযোগ আছে। দুচের পরিচালনাধীন এস-২১ নির্যাতন কেন্দ্রে নারী ও শিশুসহ ১৬ হাজার মানুষকে হত্যা করা হয়। আদালতের মুখপাত্র হেলেন জারভিস রয়টার্সকে বলেন, "খেমাররুজদের শাসনাবসানের পর ৩০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। বিচারের মুহূর্তটির জন্য প্রত্যেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল। " বিচারে দোষীসাব্যস্ত হলে দুচসহ সব খেমাররুজ নেতার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিচারক ও কৌঁসুলিদের দুদিনের বৈঠকের পরই 'কিলিং ফিল্ডস' ট্যাইব্যুনালের দিন ধার্য করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৫ ঘ.