২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খণ্ডে মাইন বিস্ফোরণে ছয় পুলিশ নিহত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সন্দেহভাজন মাওবাদীদের পাতা মাইন বিস্ফোরণে শনিবার ছয় পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

রাচি, ভারত, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/রয়টার্স)- ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সন্দেহভাজন মাওবাদীদের পাতা মাইন বিস্ফোরণে শনিবার ছয় পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে। ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র সত্য নারায়ণ প্রধান জানিয়েছেন, রাচি থেকে ১৬০ কিলোমিটার দুরে লাটেহার জেলায় মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শেষে চৌকিতে ফেরার পথে মাইন বিস্ফোরিত হয়ে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছে। অন্যদিকে একটি রেল স্টেশন উড়িয়ে দেওয়ার চেষ্টা করার সময় রাচি থেকে ১৩০ কিলোমিটার দুরে বোকারো জেলায় সাত মাওবাদীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ডে মাওবাদী বিদ্রোহীদের সংশ্লিষ্ট সহিংসতায় গত সাত বছরে এক হাজার ৩৫০ জনের বেশি নিহত হয়েছে। বিদ্রোহীরা দাবি করে থাকে, গরিব কৃষক ও ভূমিহীন শ্রমিকের অধিকার আদায়ে তারা লড়াই করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০০০ ঘ.