২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল গাজায় হামলা বন্ধ করতে পারে

ইসরায়েলি নেতারা একতরফা যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করে দেখতে চাইলেও শনিবার সকালে গাজা উপত্যকায় আবার হামলা চালিয়েছে তাদের বিমানগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 09:52 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

গাজা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি নেতারা একতরফা যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করে দেখতে চাইলেও শনিবার সকালে গাজা উপত্যকায় আবার হামলা চালিয়েছে তাদের বিমানগুলো। রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, শনিবার বিকেল নাগাদ গাজায় হামলা বন্ধের সিদ্ধান্ত আসতে পারে। হামাসের সঙ্গে কোনো ধরনের চুক্তি ছাড়াই তিন সপ্তাহব্যাপী গাজা অভিযানের ইতি ঘোষণা করতে পারেন ওলমার্ট সরকার। শুক্রবার রাতে গাজায় বিক্ষিপ্ত কয়েকটি গুলির আওয়াজ পাওয়া গেছে। তবে ভোররাতের দিকে গাজার দক্ষিণে বেশ কয়েটি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। গত ২৭ ডিসেম্বর বিমান হামলার মাধ্যমে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এর এক সপ্তাহ পরে স্থল বাহিনী ও একদিন পরে গাজায় সর্বাত্মক হামলা চালায় ইসরায়েল। প্রায় তিন সপ্তাহব্যাপী এ হামলায় এ পয়ন্ত প্রায় ১ হাজার ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৫ হাজারেরও বেশি। নিহতদের একটি বিরাট অংশ হচ্ছে নারী ও শিশু। অপর দিকে ১০ ইসরায়েলি সেনা ও তিন বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছে। শনিবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট যুদ্ধবিরতি বিষয়ে সিদ্ধান্ত নিতে নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার অধিবেশন আহ্বান করেছেন। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার শপথ নেওয়ার ৭২ ঘণ্টারও কম সময় আগে যুদ্ধবিরতির এ ঘোষণা আসতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৫১ ঘ.