২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আফগান জেনারেলসহ নিহত ১৩

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে শনিবার সেনবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক জেনারেলসহ ১২ সেনাসদস্য নিহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

হেরাত, আফগানিস্তান, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে শনিবার সেনবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক জেনারেলসহ ১২ সেনাসদস্য নিহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানিয়েছে। কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পশ্চিমাঞ্চলীয় সেনা কমান্ডার জেনারেল ফজল আহমেদ সায়ার নিহত হয়েছেন। খারপ আবহাওয়ার কারণে আদরাসকান জেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে তালেবানরা দাবি করেছে, নিচ দিয়ে যাওয়া হেলিকপ্টারটি তারা গুলি করে ভূপাতিত করেছে। আদরাসকান জেলা প্রশাসক আব্দুল রশিদ জানিয়েছেন, দুর্ঘটনাস্থল সনাক্ত করে মৃতদেহ উদ্ধারের জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় আবহাওয়া ভাল ছিল বলে তিনি জানান। এটি দুর্ঘটনা না তালেবানদের দাবি সঠিক রয়টার্স তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হতে পারেনি। তবে আফগানিস্তানের অনেকাংশে বৃষ্টি ও তুষারপাতের মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে। ফারাহ প্রদেশের গভর্নর রুহুল আমিন টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়ার নির্মিত এমআই-১৭ হেলিকপ্টারটি ফারাহ প্রদেশ থেকেই উড্ডয়ন করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২০ ঘ.