২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সন্ত্রাসবিরোধী যুদ্ধের' ধারণা ভুল: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, 'সন্ত্রাসবিরোধী যুদ্ধের' ধারণাটি ভুল। এতে সামরিক শক্তি প্রয়োগের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। গার্র্ডিয়ান পত্রিকায় তিনি লিখেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধের ওই ভুল ধারণার কারণে বেপরোয়া হয়ে ওঠা 'সন্ত্রাসী গোষ্ঠীগুলো' পশ্চিমের বিরুদ্ধে নিজেদের ঐক্য গড়ে তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 11:11 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

লন্ডন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, 'সন্ত্রাসবিরোধী যুদ্ধের' ধারণাটি ভুল। এতে সামরিক শক্তি প্রয়োগের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। গার্র্ডিয়ান পত্রিকায় তিনি লিখেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধের ওই ভুল ধারণার কারণে বেপরোয়া হয়ে ওঠা 'সন্ত্রাসী গোষ্ঠীগুলো' পশ্চিমের বিরুদ্ধে নিজেদের ঐক্য গড়ে তুলেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্টে আল কায়েদার সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 'সন্ত্রাসবিরোধী যুদ্ধের কৌশল গ্রহণ করেন। বুশের ক্ষমতা ছাড়ার আর কয়েক দিন বাকি থাকতে তার এই কৌশলের সমালোচনা করলেন মিলিব্যান্ড। ব্রিটেনও সেসময় প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী সামরিক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে। তবে সাদ্দাম হোসেনকে উৎখাত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক অভিযানে ইউরোপ একমত হতে পারেনি। ইরাক অভিযান যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জন্য উল্টো ফল বয়ে আনে। মিলিব্যান্ড লিখেছেন, "সন্ত্রাসবাদ ও এর ভয়াবহ পরিণাম সন্ত্রাস ও সহিংসতা ঠেকাতে আমরা যে চেষ্টা চালিয়ে গেছি, ৯/১১ এর ৭ বছরের মাথায় এখন সে ব্যাপারটি গভীরভাবে খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে।" তিনি বলেন, "নাইন/ইলেভেনের পর 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' ধারণাটি সন্ত্রাসীদের ভূমি চিহ্নিত করেছে। শব্দ দুটির মর্মার্থ রয়েছে: এর মাধ্যমে হুমকির মাত্রা, ঐক্যের প্রয়োজনীয়তা, জরুরিভাবে পরিস্থিতির মোকাবেলা এবং দরকার হলে শক্তি প্রয়োগের বিষয়টির গুরুত্ব উঠে এসেছে।" "কিন্তু শেষ পর্যন্ত এই ধারণা ভুল ও বিপথে পরিচালিত হয়েছে। আমরা আমাদের বিদ্যমান শক্তি দিয়ে সন্ত্রাসীদের মূলে আঘাত হানবো কী না প্রশ্ন সেটি নয়। আমরা অবশ্যই আঘাত হানবো। প্রশ্ন হচ্ছে, আমরা কীভাবে কাজটি করব।" মিলিব্যান্ড আরও বলেন, 'সন্ত্রাসবিরোধী যুদ্ধের ফলে আল কায়েদা ও ওসামা বিন লাদেনসহ শত্র"রাও ঐক্যবদ্ধ হয়ে ওঠে। বস্তুত জঙ্গিগোষ্ঠীগুলো এক ধরনের অনুপ্রেরণা পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫৮