২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে মার্কিন মদদে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ

মার্কিন অর্থসাহায্যে ইরানে ইসলামি সরকার ব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে চার ইরানিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিচারবিভাগ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 10:53 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

তেহরান, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- মার্কিন অর্থসাহায্যে ইরানে ইসলামি সরকার ব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে চার ইরানিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিচারবিভাগ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে বারাক ওমাবার নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার এক সপ্তাহ আগে এই ষড়যন্ত্রের কথা জানালো ইরান। ওবামা ইরান বিষয়ে তার পূর্বসূরির অনুসৃত নীতিমালা থেকে সরে গিয়ে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো এবং ইসলামি দেশটির নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করার অঙ্গীকার করেছেন। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আলীরেজা জামশিদি তেহরানে সংবাদ সম্মেলনে বলেছেন, "অভিযুক্তদের তেহরানে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইরানের ইসলামি সরকারকে উৎখাতের লক্ষ্যে একটি শিথিল নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয়েছিল।" তিনি জানান, শিগগিরই তাদের বিচারের রায় ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৮ ঘ.