ওয়াশিংটন, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ জন ও তিন বেসরকারি কোম্পানির ওপর সোমবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ। আব্দুল কাদির খানের পরমাণু-প্রযুক্তি বিস্তার কার্যক্রমে সহায়তা দেওয়ার জন্যই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে বলেছে, এই নিষেধাজ্ঞা ভবিষ্যতে পরমাণু-প্রযুক্তি বিস্তার সম্পর্কিত কর্মকাণ্ড রোধ করবে বলেই আমরা মনে করি।
এই নিষেধাজ্ঞার আওতায় অর্থনৈতিক বাধা-নিষেধ আছে। কাদির খানের নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য পুনপর্যালোচনার পরই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পাকিস্তানের পরমাণু বোমার জনক বিজ্ঞানী আব্দুল কাদির খান ২০০৪ সাল থেকে গৃহবন্দি। গত বছর জাতিসংঘ পরমাণূ সংস্থা জানায়, কাদির খানের নেটওয়ার্ক ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়ায় পরমাণু অস্ত্র তৈরির নীল নকশা পাচার করেছে। একইসঙ্গে এই নেটওয়ার্ক সক্রিয় রয়েছে আরও ১২ টি দেশে।
তবে মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, কাদির খানের নেটওয়ার্ক স
bdnews24