দুবাই, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় গণহত্যার বদলা নিতে বিশ্বজুড়ে ইহুদি ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইরাকের একটি গ্র"প।
'ইসলামিক স্টেট ইন ইরাক' নামের ওই গ্র"পটির প্রধান আবু ওমর আল-বাগদাদি এক অডিও বার্তায় এ আহ্বান জানান। বার্তাটি শনিবার ইন্টারনেটে প্রচার করা হয়।
আল-বাগদাদি বলেন, "বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উচিত গাজাবাসীদের সমর্থনে সবখানে ইহুদি ও মার্কিন স্বার্থে আঘাত হানা।"
তিনি আরও বলেন, "আমরা ইরাকিরা, গাজায় আমাদের (আরব) জনগণকে পরিত্যাগ করতে পারি না ... এবং আমরা অবশ্যই আমেরিকান দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদার করব।"
গত বৃহস্পতিবার আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরি মুসলমানদের প্রতি বিশ্বজুড়ে পশ্চিমা এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আহ্বান জানান। জাওয়াহিরির বক্তব্যের প্রতিধ্বনি করেই ইরাকি চরমপন্থী গ্র"পটির নেতাও এ আহ্বান জানালেন।
ইরাকে আল কায়েদার অবস্থান বেশ খানিকটা নাজুক হয়ে পড়লেও সেখানে নিয়োজিত মার্কিন বাহিনীর বিদায়ী কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস গত সেপ্টেম্বরে বলেছেন, এরা এখনও এই দেশের জন্য একটি বিপজ্জনক শক্তি এবং মার্কিন বাহিনীকে তাদের মোকাবেলা করার কাজটি চালিয়ে যেতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৫৫১ ঘ.
bdnews24