২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা যুদ্ধে আরবরা যোগ দিক, চান গাদ্দাফি

গাজায় ইসরায়েলি হামলায় আরব নেতাদের 'কাপুরুষোচিত' প্রতিক্রিয়ার অভিযোগ তুলে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি স্বেচ্ছাসেবক আরব নাগরিকদের ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে যোগ দিতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। লিবিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ত্রিপোলি, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ইসরায়েলি হামলায় আরব নেতাদের 'কাপুরুষোচিত' প্রতিক্রিয়ার অভিযোগ তুলে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি স্বেচ্ছাসেবক আরব নাগরিকদের ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে যোগ দিতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। লিবিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার একথা বলেন। 'জানা' রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় গাদ্দাফি এক-লাইনের একটি বিবৃতিতে বলেন, "ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে স্বেচ্ছাসেবকদের দ্বার উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি আরবদের প্রতি আহ্বান জানাচ্ছি।" তবে তিনি বিশেষ করে গাজা সীমান্তে অবস্থিত মিসরকে আরব যোদ্ধাদের ফিলিস্তিনিদের সঙ্গে যোগ দিতে পাঠানোর আহ্বান জানাবেন কিনা তা বলেননি। এর আগে গাজায় ২৭ ডিসেম্বরে ইসরায়েলি হামলা শুরুর পরদিনই গাদ্দাফি ফিলিস্তিনিদের মানবিক সাহায্য ও অন্যান্য সহযোগিতা দেওয়া কিংবা আরব সম্মেলনের সম্ভাবনা নিয়ে আলোচনায় ব্যর্থতার সমালোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৩ ঘ.