২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মুম্বাইয়ের মতো হামলা যুক্তরাষ্ট্রে ঘটতে পারে'

ভারতের মুম্বাইয়ে বন্দুক ও গ্রেনেড সন্ত্রাসী হামলার মতো হামলা যুক্তরাষ্ট্রের নগরীগুলোতে ঘটতে পারে। হোয়াইট হাউসের হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ওয়াশিংটন, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের মুম্বাইয়ে বন্দুক ও গ্রেনেড সন্ত্রাসী হামলার মতো হামলা যুক্তরাষ্ট্রের নগরীগুলোতে ঘটতে পারে। হোয়াইট হাউসের হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা বুধবার একথা বলেছেন। উপদেষ্টা কেন ওয়েনস্টেইন ওয়াশিংটনের একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠানকে বলেন, নভেম্বরের মুম্বাই হামলা একটি উন্মুক্ত নগরীতে নিম্ন-প্রযুক্তির সমন্বিত হামলার কার্যকারিতা প্রমাণ করেছে। যুক্তরাষ্ট্রের যে কোনও নগরীতে এ ধরনের হামলার আশঙ্কা আছে। এটি এমন এক ধরনের হামলা যার বাস্তবায়ন বিশ্বের যে কোনও জায়গায়ই হওয়া সম্ভব। মুম্বাইয়ের হামলা সন্ত্রাসের একটি নতুন মডেল হয়ে উঠতে পারে-- এ নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি বাড়ারই বহিঃপ্রকাশ ঘটেছে ওয়েনস্টেইনের কথায়। মুম্বাই হামলা নিয়ে সরকার ও স্থানীয় কর্মকর্তারা কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার একদিন আগে ওয়েনস্টেইন একথা বললেন। সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি কমিটি বৃহস্পতিবার বলেছে, তারা ভারতীয় কর্মকর্তাদের প্রতিক্রিয়া এবং যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ বিবেচনা করে দেখবে। বিডিিিনউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৪ ঘ.