২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি হামলায় হামাসের আরেক শীর্ষ নেতা নিহত, হামাসের হুঁশিয়ারি

গাজায় ইসরায়েলি বিমান হামলায় শনিবার হামসের আরেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। ওদিকে, ইসরায়েল হামলা অব্যাহত রাখায় এবং গাজায় স্থল-অভিযান শুরুর লক্ষ্যে সীমান্তে সেনাসমাবেশ করতে থাকায় ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে হামাস। দলটির এক মুখপাত্র শনিবার বলেছেন, স্থল সেনারা গাজায় ঢুকলে তাদের পরাজিত করতে প্রস্তুত হামাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 07:42 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

গাজা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজায় ইসরায়েলি বিমান হামলায় শনিবার হামসের আরেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। ওদিকে, ইসরায়েল হামলা অব্যাহত রাখায় এবং গাজায় স্থল-অভিযান শুরুর লক্ষ্যে সীমান্তে সেনাসমাবেশ করতে থাকায় ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে হামাস। দলটির এক মুখপাত্র শনিবার বলেছেন, স্থল সেনারা গাজায় ঢুকলে তাদের পরাজিত করতে প্রস্তুত হামাস। এক সপ্তাহ আগে গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরুর পর থেকে ফিলিস্তিনি ছিটমহলটিতে এ পর্যন্ত কমপক্ষে ৪২৯ জন নিহত এবং ২,০০০ এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মীরা। এর মধ্যে গত বৃহস্পতিবার হামাসের সামরিক শাখার অন্যতম শীর্ষ নেতা নিজার রাইয়ান নিহত হন। শনিবারের বিমান হামলায় নিহত হলেন হামাসের আরেক শীর্ষ সামরিক নেতা আবু জাকারিয়া আল-জামাল। এ অবস্থায় ইসরায়েলি আততায়ী হামলায় নিহত হওয়ার আশঙ্কায় হামাসের অনেক শীর্ষ নেতাই আত্মগোপন করেছেন। এর আগে, শুক্রবার ইসরায়েলের বিমান বাহিনী গাজার অন্ততপক্ষে ২০ টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে দুইজন ফিলিস্তিনি নিহত হয়। ওদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে দুজন সামান্য আহত হয়েছে। বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের ঊর্ধ্বতন রাজনৈতিক নেতা নিজার রাইয়ান ও তার পরিবারের অন্তত ৯ জন নিহত হয়। ইসরায়েলের কড়া সমালোচনা করার পাশাপাশি রাইয়ান ইসরায়েলের বিরুদ্ধে আত্মঘাতী হামলার আহ্বান জানাতেন। রাইয়ান হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন হামাস কর্মকর্তা আয়মান তাহা। তিনি বলেন, "নিজার রাইয়ান ও অন্যান্য শহীদের রক্ত বৃথা যাবে না। এ অপরাধের জন্য শত্র"দেরকে চরম মূল্য দিতে হবে।" আন্তর্জাতিক স