২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের প্রতি পাকিস্তানের মনোভাব বদলায়নি: ভারত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার বলেছেন, মুম্বাই হামলার জন্য দায়ী জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের দমন অভিযান এখনো আশানুরূপ নয়। তা সত্ত্বেও পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন করেনি ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

নয়াদিল্লি, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার বলেছেন, মুম্বাই হামলার জন্য দায়ী জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের দমন অভিযান এখনো আশানুরূপ নয়। তা সত্ত্বেও পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন করেনি ভারত। প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, "জঙ্গিদের প্রতি পাকিস্তানের মনোভাবের তেমন পরিবর্তন হয়েছে বলে মনে হয় না।" "শুধু বিবৃতি দেওয়া গুরুত্বপূর্ণ নয়। কাজে নামাটাই গুরুত্বপূর্ণ। কাজের মাধ্যমেই তাদের আন্তরিকতার প্রমাণ দিতে হবে।" গত নভেম্বরে মুম্বাইয়ে জঙ্গি হামলায় ১৭৯ জন নিহত হয়। নয়াদিল্লি বলেছে, জঙ্গিরা পাকিস্তানের মাটি থেকেই যে ওই হামলা চালিয়েছে তার তথ্যপ্রমাণ বার বার ইসলামাবাদকে দেওয়া হয়েছে। তবে তথ্যপ্রমাণ বিশ্বাসযোগ্য নয়-এই যুক্তি দেখিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নয়াদিল্লিতে সাংবাদিকদের আরও বলেন, "পাকিস্তানে এখনো ৩০টিরও বেশি সন্ত্রাসী সংগঠন কাজ করছে। তাহলে আমি কীভাবে বলি পাকিস্তানের মনোভাবে সত্যিকারের পরিবর্তন বা উন্নতি ঘটেছে।" মুম্বাইয়ে হামলার পর পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ইসলামি নেতাকে আটক করে। এসব নেতার কয়েজনই ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছে। তবে নয়াদিল্লির বলেছে, এটি যথেষ্ট নয়। পাকিস্তানকে আরও বেশিকিছু করতে হবে। এ নিয়ে দুদেশের মধ্যে বাগযুদ্ধ ও হুমকি-ধামকি শুরু হয়। পাকিস্তান সেনাদের ছুটি বাতিল করে এবং 'আত্মরক্ষার পদক্ষেপ' হিসেবে আফগান সীমান্ত থেকে 'সীমিত সংখ্যক সেনা সরিয়ে আনে। একইসঙ্গে নয়াদিল্লির প্রতি সেনাদের যুদ্ধকালীন প্রস্তুতি এবং পাকিস্তানের কাছাকাছি বিমানঘাঁটিগুলোতে তৎপরতা বন্ধের আহ্বান জানায়। তবে ভারত বলেছে, যুদ্ধকালীন সেনা মোতায়েন জাতীয় কিছু করা হচ্ছে না। অ্যান্টনি বলেন, "আমাদের পক্ষে কোনধরনের অস্বাভাবিক সেনা চলাচল নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২৭ ঘ.