২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদের গ্রিন জোনের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর

মার্কিন বাহিনী প্রথমবারের মতো বৃহস্পতিবার ইরাকি কমান্ডের অধীনে দায়িত্ব পালনের পর গ্রিন জোনের নিরাপত্তাভার ইরাকি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 07:34 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

বাগদাদ, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মার্কিন বাহিনী প্রথমবারের মতো বৃহস্পতিবার ইরাকি কমান্ডের অধীনে দায়িত্ব পালনের পর গ্রিন জোনের নিরাপত্তাভার ইরাকি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছে। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রাসাদের এক অনুষ্ঠানে ইরাকি ও মার্কিন কর্মকর্তারা এই দায়িত্ব হস্তান্তর করেন। গ্রিন জোন বাগদাদের কেন্দ্রস্থলে কঠোর নিরাপত্তাবেষ্টিত এলাকা। এটি মার্কিন প্রশাসনিক ও আবাসিক এলাকা হিসাবেও ব্যবহৃত হয়। এতদিন মার্কিন বাহিনীর হাতে ছিল এ এলাকার নিরাপত্তাভার। জাতিসংঘ ম্যান্ডেটের আওতায় মার্কিন বাহিনী বৃহস্পতিবার এ দায়িত্ব ইরাক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। নববর্ষ শুরুর কিছু আগেই বুধবার বাগদাদের প্রেসিডেন্সিয়াল প্রাসাদ খালি করে দেয় যুক্তরাষ্ট্র। ২০০৩ সালের ইরাক আগ্রাসন শুরুর পরপরই সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হটিয়ে ওই প্রাসাদের দখল করেছল যুক্তরাষ্ট্র্্্। ৩১ ডিসেম্বর ২০০৮ ইরাকে মার্কিন সেনা অবস্থানের জাতিসংঘ মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ইরাক-যুক্তরাষ্ট্র নতুন চুক্তি অনুসারে এই পালাবদল ঘটল। বর্তমানে ইরাকে ১ লাখ ৪০ হাজারেরও বেশি মার্কিন সেনা রয়েছে। ২০০৩ সালে এক প্রস্তাবনার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০০৮ সালের ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মার্কিন সেনাদের ইরাকে অবস্থান করার অনুমতি দেয়। ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী ১লা জানুয়ারি ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মার্কিন সেনারা ইরাকে অবস্থান করবে এবং ইরাকি সরকারের অধীনে কাজ করবে। ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র বৃটেনের সঙ্গেও একটি চুক্তি করেছে ইরাক। এ চুক্তি অনুযায়ী এবছর জুলাইয়ের শেষে ইরাক ছেড়ে যাবে ব্রিটিশ সেনারা। এছাড়া ন্যাটো সহযোগী অন্যান্য দেশের সেনারাও ২০০৯ সালের মধ্যে ইরাক ছেড়ে যাবে। এছাড়া বাগদাদের বিগত কয়েক সপ্তাহ ধরেই ধীরে ধীরে ওই প্রাসাদ ছেড়ে নতুন তৈরি দূতাবাস ভবনে চলে যাওয়া শুরু করেছে মার্কিন কর্মকর্তারা। ইরাকে নির্মিত এই দূতাবাস ভবন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন দূতাবাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১১৫ ঘ.