গাজা, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের ঊর্ধ্বতন এক রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ওই নেতার বাড়ির ওপর হামলা চালায় ইসরায়েল। হামাস কর্মকর্তারা একথা বলেছেন। গাজায় ৬ দিনের ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষস্থানীয় নেতা নিহতের ঘটনা এটাই প্রথম। গাজায় ক্রমবর্ধমান এই সহিংস পরিস্থিতিতে আরব দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন আহ্বান করেছে।
হামাস ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি স্থাপনে নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবনা পাসের দাবি জানিয়েছে আরব দেশগুলো। নিরাপত্তা পরিষদ ইতোমধ্যেই গাজায় সহিংসতা অবসানের আহ্বান জানিয়ে একটি বিবৃতি ইস্যু করেছে। কিন্তু সেটি প্রস্তাবনার মতো গুরুত্ববাহী নয়। ওই বিবৃতি ইসরায়েল উপেক্ষা করেছে।
ওদিকে, লিবিয়া ইতোমধ্যেই একটি প্রস্তাবনা পেশ করেছে। কিন্তু এর ওপর ভোটভুটির আহ্বান জানানোর আগেই জাতিসংঘের সান্ধ্য অধিবেশন স্থগিত হয়েছে। কূটনীতিকরা বলেছেন, আগামী দিনগুলোতে এটি নিয়ে আলোচনা চলবে। লিবিয়ার এই প্রস্তাবনায় অবিলম্বে যুদ্ধবিরতি করার পাশাপাশি দুপক্ষকেই তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে এতে ফিলিস্তিনি জনগণের সুরক্ষাসহ গাজা সীমান্ত পারাপার পথ খুলে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
আন্তর্জাতিক স
bdnews24