২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় তামিল টাইগারদের গুরুত্বপূর্ণ শহর দখল

শ্রীলংকায় তামিল টাইগারদের স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চির উত্তরে গুরুত্বপূর্ণ শহর পারানথান দখল করে নিয়েছে সেনারা। সেনাবাহিনী বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 10:52 AM

কলোম্বো, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় তামিল টাইগারদের স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চির উত্তরে গুরুত্বপূর্ণ শহর পারানথান দখল করে নিয়েছে সেনারা। সেনাবাহিনী বৃহস্পতিবার একথা জানিয়েছে। বুধবার কিলিনোচ্চির আশেপাশে টাইগারদের সঙ্গে তুমুল লড়াই চলাকালে সেনারা পারানথান দখল করে নেয়। 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' (এলটিটিই)র শক্ত ঘাঁটি জাফনা উপদ্বীপে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রুট এ শহরটি। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেন, সেনারা পুরোপুরি পারানথান শহর দখল করে নিয়েছে। এটি একটি কৌশলগত পদক্ষেপ। এ শহর দখল করায় টাইগারদের এলিফ্যান্ট পাসের প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাছাড়া এতে করে এলটিটিইর ঘাঁটি কিলিনোচ্চিও অরক্ষিত হয়ে পড়েছে। উল্লেখ্য, শ্রীলংকার সেনারা গত সেপ্টেম্বর থেকে এলটিটিই'র ঘাঁটি কিলিনোচ্চির দিকে অগ্রসর হচ্ছে। এর আগের মাসে সেনারা ওই শহর ঘিরে টাইগারদের প্রতিরক্ষা অবস্থানগুলোর ওপর হামলা চালায়। সংঘর্ষে দুপক্ষই প্রতিপক্ষ দলের হতাহতের সংখ্যা বেশি বলে দাবি করে। সেনাদের শহর দখল সম্পর্কে এলটিটিই'র তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৩ ঘ.