২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে নববর্ষ উদযাপনকালে অগ্নিকাণ্ডে নিহত ৫৯

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নাইটক্লাবে নববর্ষের উৎসব চলাকালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫৯ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সিঙ্গাপুরের নাগরিক। পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 05:42 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ব্যাংকক, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নাইটক্লাবে নববর্ষের উৎসব চলাকালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫৯ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সিঙ্গাপুরের নাগরিক। পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কেউ কেউ বলছেন আতশবাজির কথা। আবার অন্য অনেকেই বলছে, অগ্নিকাণ্ড ঘটেছে বৈদ্যুতিক ত্র"টির কারণে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভবন এবং হাসপাতালে আহতদের দেখতে যান। ক্লাবে পটকা-বাজি আনা উচিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। শান্তিকা ক্লাবের ধ্বংসস্তুপের কাছে রাস্তায় দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শী ওহ বেঞ্জামাস রয়টার্সকে বলেন, "আমরা সবাই নাচছিলাম। হঠাৎ মঞ্চের সামনে থেকে বড় ধরনের আগুনের শিখা বেরিয়ে আসতে দেখলাম। তখন সবাই দৌড়ে পালাতে শুরু করে।" ঘটনার বিবরণ খুব সুস্পষ্ট না হলেও ওহ এর কথায় জানা যায়, মধ্যরাতের কিছুক্ষণ আগে ঘড়িতে রাত ১২ টা বাজার সঙ্গে সঙ্গে নতুন বছর ২০০৯ কে বরণ করতে ক্লাবের নৃত্যমঞ্চে আতশবাজি শুরু হয়। আগুনের সূত্রপাত হয় সেখান থেকেই। লোকজন দরজার দিকে দৌড়ে যায়। জানালা ভেঙে বেরোনোর চেষ্টা করে। মৃতদেহগুলো এত মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে যে সেগুলো সনাক্ত করা যাচ্ছে না। পিকআপ ট্রাকে করে মৃতদেহগুলো ঘটনাস্থল থেকে নিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। প্রত্যক্ষদর্শী টস ম্যাডি জানান, ক্লাবে প্রায় ৪০০ মানুষ ছিল। ম্যাডি বলেন, রাত সাড়ে বারোটার দিকে তিনি একটি বৈদ্যুতিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপরই লোকজনের দৌড়াদৌড়ি হুড়োহুড়ি শুরু হয়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অনেকেই সিলিং থেকে আগুন বেরিয়ে আসার কথা বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১২০