২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১৪৭ জনের মৃত্যু

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে একটি মন্দিরে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। পর্যটনের জন্য খ্যাত ঐতিহাসিক শহরটির চামুণ্ডা মন্দিরের এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৫ জন। মঙ্গলবার পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 05:53 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

যোধপুর, ভারত, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে একটি মন্দিরে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। পর্যটনের জন্য খ্যাত ঐতিহাসিক শহরটির চামুণ্ডা মন্দিরের এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৫ জন। মঙ্গলবার পুলিশ একথা জানিয়েছে। ঘটনাস্থল থেকে রয়টার্সের এক ফটোসাংবাদিক জানিয়েছেন, যোধপুর শহরের কাছে পাহাড়ের শীর্ষে একটি দুর্গের মধ্যে ওই মন্দিরটি অবস্থিত। পাহাড়ের ঢাল বেয়ে হাজার হাজার মানুষ মন্দিরে ওঠার সময় হটাৎ কিছু মানুষ পড়ে যায়। এরপর ছোটাছুটি শুরু হয়ে গেলে দ্রুত নেমে আসতে যেয়ে মানুষ একে অপরের ওপর পড়তে থাকে। এ সময় পদদলিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী অনুভব বলেন, "মানুষ ছুটোছুটি শুরু করলে একে অপরের ওপর পড়তে থাকে। এ সময় পদদলিত হয়ে অনেক মানুষ হতাহত হয়েছে।" রাজস্থান পুলিশের মহাপরিদর্শক রাজীব দাশথ বলেন, "আমরা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে ১৪৭ জনের মৃত্যুর খবর পেয়েছি। এছাড়া আহত হয়েছে আরও ৫৫ জন।" তিনি আরও বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ করে মন্দিরে প্রতিবছর এ ধরনের একাধিক ঘটনায় শতশত মানুষ নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭১০ ঘ.