২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া ন্যাটো সম্প্র্রসারণ ঠেকাতে পারবে না: রাইস

ইউক্রেইন এবং জর্জিয়ার মতো সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর ন্যাটোতে যোগদান ঠেকিয়ে রাখতে পারবে না রাশিয়া। তাদেরকে ভেটো প্রয়োগের সুযোগ দেওয়া হবে না। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

এথেন্স, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইউক্রেইন এবং জর্জিয়ার মতো সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর ন্যাটোতে যোগদান ঠেকিয়ে রাখতে পারবে না রাশিয়া। তাদেরকে ভেটো প্রয়োগের সুযোগ দেওয়া হবে না। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস একথা বলেছেন। গ্রিসের 'দ্য টাইপোস' পত্রিকায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে রাইস বলেন, "আমরা রাশিয়াকে ন্যাটোর ভবিষ্যতের বিরোধিতা করার সুযোগ দেব না, দেশগুলোর সদস্যপদ লাভের আবেদন কিংবা ওই প্রস্তাব অনুমোদন ঠেকিয়ে রাখার সুযোগ তাদের দেওয়া হবে না।" রাইস বলেন, "আমরা এবং আমাদের ইউরোপীয় মিত্ররা জর্জিয়াকে সাহায্য করতে চাই। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্রতিবেশী দেশগুলোর স্বাধীনতা এবং ভৌগলিক অখণ্ডতার বিষয়টি দৃঢ়ভাবে সমর্থন করে।" মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে, জর্জিয়ার বিরুদ্ধে সামরিক বিজয় থেকে রাশিয়াকে লাভবান হতে দেওয়া যাবে না। একইসঙ্গে তিনি সতর্ক করে দেন যে, দেশটির এ আচরণের কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদের জন্য রাশিয়ার ১৫ বছরের চেষ্টা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এর আগে, এপ্রিল মাসের এক সম্মেলনে ইউক্রেইন এবং জর্জিয়াকে সদস্যপদ দেওয়ার মুখ থেকে অল্পের জন্য ফিরে আসে উত্তর আটলান্টিক সামরিক জোট 'ন্যাটো'। তবে ওই সম্মেলনেও তারা অঙ্গীকার করেন যে, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র দুটি একদিন ন্যাটোর সদস্যপদ পাবেই। তবে, যুক্তরাষ্ট্র এ দেশদুটিকে সদস্যপদ দেওয়ার পক্ষে জোরালো অবস্থান নিলেও তার ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স এবং জার্মানিসহ অন্য কয়েকটি ছোট ন্যাটো দেশ ইউক্রেইন এবং জর্জিয়াকে সদস্যপদ দেওয়ার বিরোধী। রাশিয়া চটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেই এর বিরোধিতা করছেন তারা। অবশ্য, সা