২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আশাবাদী কারজাই

পাক-আফগান সীমান্তে তৎপর জঙ্গিদের দমনে পাকিস্তানের নতুন বেসামরিক সরকারের সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে আশাবাদী আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। রোববার যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনএন-এ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 08:07 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাক-আফগান সীমান্তে তৎপর জঙ্গিদের দমনে পাকিস্তানের নতুন বেসামরিক সরকারের সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে আশাবাদী আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। রোববার যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনএন-এ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। হামিদ কারজাই বলেন, "বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে একত্রে কাজ করার সম্ভাবনা রয়েছে আমাদের।" কারজাই বলেন, পাকিস্তানের নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি "আমরা যেভাবে দেখি বিষয়গুলোকে সেভাবেই দেখছেন" কারণ তার পরিবার এবং দেশ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। আল কায়েদা ও তালেবান জঙ্গিদের দমন প্রসঙ্গে তিনি বলেন, "তাদের যদি আফগানিস্তানে পাওয়া যায় তাহলে সেখানেই আমাদের তা করতে হবে। তাদের যদি পাকিস্তানে পাওয়া যায় তাহলে সেখানেই তা করতে হবে।" ওদিকে, যুক্তরাষ্ট্রের পরররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস শুক্রবার পাকিস্তান ও আফগানিস্তানের নেতাদের "নতুন চেতনা"-কে স্বাগত জানিয়ে বলেছেন, এটা সীমান্ত অঞ্চলকে স্থিতিশীল করতে সহায়ক হবে। পাক ও আফগান নেতাদের সম্পর্কে রাইস বলেন, "তারা একে অপরের সঙ্গে খুবই হৃদ্যতার সঙ্গে কথা বলেছেন। কীভাবে সীমান্তের দুই পারের আদিবাসীদের মধ্যে রাজনৈতিক সংহতি আনা যাবে এবং কীভাবে তা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কাজে লাগানো যাবে সে বিষয়ে তাদের দুজনেরই কিছু ভাবনা রয়েছে।" বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০০ ঘ.