২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশূন্য পদচারণা শেষে ফিরেছে চীনা নভোচারীরা

মহাশূন্য পদচারণার ঐতিহাসিক অভিযান শেষে রোববার নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে চীনের তিন নভোচারী। চীনের নিজস্ব মহাকাশযান সেনঝু-৭ থেকে বেরিয়ে গত শনিবার ১৫ মিনিট মহাশূন্যে হাঁটাহাঁটি করেন ৪১ বছর বয়সী নভোচারী ঝাই ঝিগাং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

বেইজিং, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মহাশূন্য পদচারণার ঐতিহাসিক অভিযান শেষে রোববার নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে চীনের তিন নভোচারী। চীনের নিজস্ব মহাকাশযান সেনঝু-৭ থেকে বেরিয়ে গত শনিবার ১৫ মিনিট মহাশূন্যে হাঁটাহাঁটি করেন ৪১ বছর বয়সী নভোচারী ঝাই ঝিগাং। এর মধ্য দিয়ে চীনের প্রথম মানুষ হিসেবে মহাশূন্যে হাঁটার গৌরব অর্জন করেন তিনি। ঝাই এবং অপর দুই নভোচারীকে বহনকারী মহাকাশযান সেনঝু-৭ রোববার স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া এলাকায় নিরাপদে অবতরণ করে। এ সময় সেখানে কোনো দুর্ঘটনা এড়াতে হেলিকপ্টার ও প্রশিক্ষিত ক্রু মোতায়েন ছিল। রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, তারা নিরাপদ ও ভাল আছেন। দেশে তারা নায়কোচিত সংবর্ধনা পাবেন। তবে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এ অভিনন্দন জানাতে সময় লাগবে। কেননা, তাদের ভ্রমণজনিত ক্লান্তি সেরে উঠতে ১৫ দিন সময় লাগতে পারে। শনিবার সেনঝু-৭ থেকে বেরিয়ে মহাশূন্যে হাঁটার আগে ঝাই বলেন, "আমি বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করছি। চীনের এবং বিশ্বের সব মানুষকে অভিনন্দন জানাচ্ছি।" ঝাইয়ের মহাশূন্যে হেঁটে বেড়ানোর দৃশ্য চীনা রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি স