২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলটিটিই সদর দপ্তরের কাছে সংঘর্ষে ৬৬ বিদ্রোহী নিহত: শ্রীলংকা

শ্রীলংকার সেনাবাহিনী শনিবার দাবি করেছে, তামিল টাইগার গেরিলাদের সদর দপ্তরের কাছে সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৬৬ বিদ্রোহী নিহত হয়েছে। এ সময় বিমান হামলাও চালানো হয় বলে সেনাবাহিনী জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

কলম্বো, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার সেনাবাহিনী শনিবার দাবি করেছে, তামিল টাইগার গেরিলাদের সদর দপ্তরের কাছে সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৬৬ বিদ্রোহী নিহত হয়েছে। এ সময় বিমান হামলাও চালানো হয় বলে সেনাবাহিনী জানিয়েছে। সেনবাহিনী জানিয়েছে, দেশের দক্ষিণাংশে লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) বিদ্রোহীদের অধিকৃত এলাকা পুনরায় দখলে নিতে তিন মাস আগে শুরু করা অভিযানে মধ্যে গত শুক্রবারের হামলাটি ছিল বেশ বড় ধরনের। এই সংঘর্ষে দুই সেনা সদস্যও নিহত হয়েছে। শুক্রবারের বেশিরভাগ সংঘর্ষ হয়েছে রাজধানী কলম্বো থেকে ৩৩০ কিলোমিটার উত্তরের কিলিনোসসি শহরে। এলটিটিই'র সদর দপ্তর এই শহরে অবস্থিত। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, "কিলিনোসসি শহরে শুক্রবারের ভয়াবহ সংঘর্ষে সেনাবাহিনী ৫২ এলটিটিই সন্ত্রাসীকে হত্যা করেছে। এ সময় চার বিদ্রোহী ও ২১ সেনা সদস্য আহত হয়।" এছাড়া উপকূলীয় এলাকায় অপর একটি সংঘর্ষে ১৪ বিদ্রোহী ও দুই সেনা সদস্য নিহত হয়েছে। এতে আট সেনা ও ৩৬ বিদ্রোহী যোদ্ধা আহত হয়। শ্রীলংকার উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে জাতিগত তামিলদের নিয়ে একটি আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১৯৮৩ সালে সশস্ত্র সংগ্রাম করে আসছে এলটিটিই। তখন থেকে দেশটিতে এসব সহিংসতায় প্রায় ৭০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৫ ঘ.