২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জনের পথে: এলবারাদি

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদি বলেছেন, ইরান পরমাণু বোমা তৈরির ক্ষমতা অর্জন করতে চলেছে। এখন তারা চাইলে বোমা তৈরি করতে পারে। শুক্রবার একটি পত্রিকায় প্রকাশিত এক মন্তব্যে তিনি একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

মিউনিখ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদি বলেছেন, ইরান পরমাণু বোমা তৈরির ক্ষমতা অর্জন করতে চলেছে। এখন তারা চাইলে বোমা তৈরি করতে পারে। শুক্রবার একটি পত্রিকায় প্রকাশিত এক মন্তব্যে তিনি একথা বলেছেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ। পরমাণু জ্বালানি তৈরির উদ্দেশ্যেই তা পরিচালিত হচ্ছে। কিন্তু আইএইএ'র পর্যবেক্ষকদের পর্যবেক্ষণে বাধা দিয়ে তারা একথা এখনো প্রমাণ করতে পারেনি যে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। এলবারাদি জানিয়েছেন, দূঃখজনক হলেও পরমাণু শক্তি অর্জন এখনো অনেক দেশের কাছে ক্ষমতার প্রতীক। এ কারণে অনেকে এখনো বোমা তৈরির চেষ্টা করছে বা বোমা তৈরির জন্য ইউরেনিয়াম শোধন করছে। স্বীকৃত সাতটি পরমাণু ক্ষমতাধর দেশ ছাড়াও অনেক দেশ পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তারা দুএক বছরের মধ্যে তা করে ফেলতে পারে। ইরান পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে চলেছে কি-না এমন এক প্রশ্নের জবাবে এলবারাদি বলেন, "ঠিক তাই"। তবে তিনি জানান, আইএইএ পর্যবেক্ষকরা যতক্ষণ ইরানে আছে ততক্ষণ তারা তা করবে না। আইএইএ'র পর্যবেক্ষণে ইরান সহযোগিতার আশ্বাস দিয়ে আসছে। তারপরও সেখানে তারা অনেক বাধানিষেধ আরোপ করে রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১৫ ঘ.