২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু প্রকল্প চালু করতে পর্যবেক্ষকদের বহিস্কার করেছে উ কোরিয়া

পরমাণু প্রকল্পের কাজ পুনরায় শুরু করতে জাতিসংঘ পর্যবেক্ষকদের বহিস্কার করেছে উত্তর কোরিয়া। দেশটির কর্মকর্তারা বুধবার জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে পরমাণু প্রকল্পের কাজ নতুন করে শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ভিয়েনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু প্রকল্পের কাজ পুনরায় শুরু করতে জাতিসংঘ পর্যবেক্ষকদের বহিস্কার করেছে উত্তর কোরিয়া। দেশটির কর্মকর্তারা বুধবার জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে পরমাণু প্রকল্পের কাজ নতুন করে শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্র"তি রাখেনি-- এই অভিযোগ তুলে উত্তর কোরিয়া গত সপ্তাহে ছয়জাতি পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়। দেশটি জানায়, তারা ইয়ংবিয়ন পরমাণু প্রকল্পের কাজ আবার শুরু করতে যাচ্ছে। ছয়জাতি চুক্তির শর্ত অনুযায়ী গত নভেম্বর থেকে পরমাণু প্রকল্পসমূধ্বংস করতে শুরু করেছিল উত্তর কোরিয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অস্ত্রবিস্তার রোধকরণ বিষয়ক শাখার প্রধান ওল্লি হেইনোনেন ভিয়েনায় আইএইএ বোর্ড অব গভর্নরসদের সভায় জানিয়েছেন, উত্তর কোরিয়া চলতি সপ্তাহে তাদের পরমাণু প্রকল্পসমূহ থেকে পর্যবেক্ষকদের বের করে দিয়েছে। তিনি আরও জানান, উত্তর কোরিয়া জানিয়ে দিয়েছে, জাতিসংঘ পর্যবেক্ষকরা আর তাদের পরমাণু প্রকল্পে ঢুকতে পারবে না। উত্তর কোরিয়া গত সপ্তাহে জানিয়েছিল ছয়জাতি চুক্তির শর্ত মোতাবেক যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে তাদের বাদ না দেওয়ায় তারা ইয়ংবিয়ন প্রকল্প ধংস করার কাজ বন্ধ করে দিয়েছে। এখন তারা প্রকল্পটি নতুন করে চালু করবে। গত মাসে উত্তর কোরিয়া হুমকি দিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের এখনো সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ না দেওয়ায় তারা পরমাণু প্রকল্পের কাজ নতুন করে শুরু করতে পারে। ২০০৭ সালের ছয়জাতি চুক্তি অনুযায়ী, উত্তর কোরিয়া তাদের পরমাণু কার্যক্রম বন্ধ ও প্রকল্পসমূহ ধংস করে ফেললে যুক্তরাষ্ট্র তাদের বড় ধরনের জ্বালানি সাহায্যের প্রতিশ্র"তি দেয়। এছাড়া যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তাদের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেবে বলে জানায়। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া এবং দক্ষিণ ও উত্তর কোরিয়াকে নিয়ে ছয়জাতি চুক্তি অনুযায়ী ইয়ংবিয়ন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। তবে যুক্তরাষ্ট জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের সব পরমাণু প্রকল্প বন্ধ করেছে- পর্যবেক্ষকদের মাধ্যমে এটি নিশ্চিত হওয়ার পরেই দেশটিকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪৫ ঘ.