২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান পুনরায় শান্তি আলোচনা শুরু করতে সম্মত

এ বছরের মধ্যেই পুনরায় শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে বুধবার নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মধ্যে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে দুই নেতা এ বিষয়ে সম্মত হন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 05:58 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ বছরের মধ্যেই পুনরায় শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে বুধবার নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মধ্যে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে দুই নেতা এ বিষয়ে সম্মত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে জারদারির প্রথম বৈঠক ছিল এটি। মনমোহন-জারদারির বৈঠকের পর এক যুক্ত বিবৃতিতে বলা হয়, দুই নেতা তাদের পররাষ্ট্র সচিবদের "আগামী তিনমাসের মধ্যে পঞ্চম দফা সংলাপের দিনক্ষণ নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছেন।" বিবৃতিতে আরও বলা হয়, "দুই নেতাই এটা স্বীকার করেছেন যে সা