২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় উড়িষ্যায় খাদ্যদাঙ্গা, তাজমহল ছুঁয়েছে পানি

ভারতের বন্যাকবলিত উড়িষ্যা রাজ্যে বুধবার খাদ্যদাঙ্গা হয়েছে। সেখানকার লাখ লাখ বন্যাকবলিত মানুষকে সাহায্য দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। ওদিকে, যমুনার পানি বেড়ে তাজমহলের প্রাচীর ছুঁয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ভূবনেশ্বর, ভারত, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের বন্যাকবলিত উড়িষ্যা রাজ্যে বুধবার খাদ্যদাঙ্গা হয়েছে। সেখানকার লাখ লাখ বন্যাকবলিত মানুষকে সাহায্য দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। ওদিকে, যমুনার পানি বেড়ে তাজমহলের প্রাচীর ছুঁয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, যমুনার পানি বাড়তে থাকায় পানির উচ্চতা পর্যবেক্ষণের জন্য তাজমহলের কাছে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা জানান, বন্যার পানি তাজমহলের বাইরের প্রাচীর পর্যন্ত পৌঁছেছে। তবে ১৭ শতকের সমাধি সৌধটি বেশ উঁচু জমিতে অবস্থিত হওয়ায় বন্যায় সেটির ক্ষতিগ্রস্ত হওয়ার তেমন আশঙ্কা নেই। মোঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজের জন্য তাজমহল নামের বিশ্বখ্যাত এ সমাধি সৌধটি নির্মাণ করেন। আর এটি আধুনিক বিশ্বের সপ্তাশ্চার্যের তালিকায়ও রয়েছে। তবে আশপাশের এলাকার শিল্প-কারখার দুষণে বর্তমানে এটি হুমকির মুখে পড়েছে। ফ্যাকাসে হলুদ হতে শুরু করেছে এর সাদা মার্বেল পাথর। ওদিকে, উড়িষ্যা রাজ্যের কয়েক লাখ বন্যাকবলিত লোক এখনো বেড়িবাঁধ ও মহাসড়কে আশ্রয় নিয়ে আছেন। গত সপ্তাহে ভারী বর্ষণের পর কর্তৃপক্ষ মহানদি নদীর একটি বাঁধের স্লুইস গেটগুলো খুলে দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। জানা গেছে, বন্যাকবলিতরা ত্রাণ পাচ্ছে না