২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদ হামলায় আল-কায়েদায় উল্লাস

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবারের আত্মঘাতী ট্রাকবোমা হামলার দায়িত্ব স্বীকার করা জঙ্গি গ্র"পটির নাম আগে শোনা না গেলেও এ হামলার ঘটনা উদযাপন করেছে আল-কায়েদার নিচু পর্যায়ের কর্মীরা। পাকিস্তানি গোয়েন্দারা আড়িপেতে আল-কায়েদা কর্মীদের ওই আনন্দ উল্লাসের কথপোকথন শুনেছেন। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবারের আত্মঘাতী ট্রাকবোমা হামলার দায়িত্ব স্বীকার করা জঙ্গি গ্র"পটির নাম আগে শোনা না গেলেও এ হামলার ঘটনা উদযাপন করেছে আল-কায়েদার নিচু পর্যায়ের কর্মীরা। পাকিস্তানি গোয়েন্দারা আড়িপেতে আল-কায়েদা কর্মীদের ওই আনন্দ উল্লাসের কথপোকথন শুনেছেন। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। ইসলামাবাদের পাঁচতারা হোটেল ম্যারিয়টে শনিবারের হামলায় ৫৩ জন নিহত এবং ২৬৬ জন আহত হন। ম্যারিয়ট হোটেলে যখন হামলা চালানো হয় তখন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিতে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আশফাক কায়ানিসহ অন্যান্য শীর্ষ নেতাদের সেখানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী স্থান পরিবর্তন করে নৈশভোজটিকে প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে য়াওয়ায় দেশটির শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে যান। ইসলামাবাদের ওই হামলায় নিহতদের বেশিরভাগই পাকিস্তানি। তবে একজন ভিয়েতনামি, একজন জার্মান এবং একজন আমেরিকানও ওই হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। 'ফেদাইন ইসলাম' নামের একটি গ্র"প ম্যারিয়ট হোটেল হামলার দায়িত্ব স্বীকার করেছে। আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলের ইসলামাবাদ প্রতিবেদককে ফোন করে ওই হামলার দায় স্বীকার করে তারা। টিভি চ্যানেলটি আরও জানায়, পাকিস্তানের যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বন্ধ করাসহ বেশ কিছু দাবি দাওয়া রয়েছে ওই গ্র"পটির। ওদিকে, নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা ওই গ্র"পটি সম্পর্কে বলেছেন, "গ্র"পটি হয় নতুন, নয়তো দলভাঙা কোনো শাখা।" তিনি জানান, "আমরা যা জানি তা হল, আল-কায়েদার নিচু পর্যায়ে (এ হামলা নিয়ে) ব্যাপক আনন্দ উল্লাস হয়েছে।" পাকিস্তানে অনেক জঙ্গি গ্র"প রয়েছে। এদের সবগুলোই মার্কিন-বিরোধী। কিছু কিছু গ্র"পের আবার মূল লক্ষ্য ভারত-বিরোধিতা। আর কিছু রয়েছে যারা স্থানীয় শিয়া মুসলিমদের প্রতি বিদ্বেষ থেকেই গড়ে উঠেছে। কিছু গ্র"প আফগানিস্তানের তালেবানদের সহযোগী হিসেবে কাজ করে। আর আদিবাসী পশতুনদের অনেকে পাকিস্তানি তালেবানদের সঙ্গে সম্পৃক্ত এবং দেশের সরকার বিরোধী ভূমিকায় লিপ্ত। তবে এসব গ্র"পের সবাই আল-কায়েদার বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে দারুণভাবে সমর্থন করে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ দেশটির সঙ্গে তথাকথিত বৈশ্বিক সন্ত্রাসবিরোধী যুদ্ধের অন্যতম বড় অংশীদার হয়ে পড়ার আগ পর্যন্ত আফগানিস্তান এবং ভারতে তৎপর এসব গ্র"পের কয়েকটিকে গোপন সম্পদ হিসেবে দেখতো পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৫০ ঘ.