নয়াদিল্লি, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে একটি বাণিজ্য পথ খুলতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। সোমবার দুদেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি যৌথ প্যানেল একথা জানিয়েছে।
যৌথ প্যানেলটি জানায়, দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য শ্রীনগর-মুজাফফারাবাদ মাহসড়ক খুলে দেওয়ার আয়োজন সম্মন্ন করতে পারায় আমরা খুশি। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানায়নি তারা।
প্যানেলে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আইজাজ আহমেদ চৌধুরী। এ বিষয়ে নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা বাণিজ্য পথ খোলার আয়োজন এবং বাণিজ্যিক পণ্যের তালিকা ও কাজের ধরনের বিষয় চূড়ান্ত করেছি।"
ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, "বিষয়টি আমরা স্ব স্ব সরকারের কাছে উপস্থাপন করব। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।"
হিন্দু তীর্থযাত্রীদের জন্য অমরনাথ মন্দির ট্রাস্টকে জমি বরাদ্দের বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্তের ফলে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে স
bdnews24