২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। সোমবার বিমান সংস্থাটির এক মুখপাত্র একথা জানিয়েছেন। ইসলামাবাদের একটি হোটেলে আত্মঘাতী ট্রাকবোমা হামলায় কমপক্ষে ৫২জন নিহত হওয়ার পরপরই এ সিদ্ধান্ত নেয় বিমান সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 09:32 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। সোমবার বিমান সংস্থাটির এক মুখপাত্র একথা জানিয়েছেন। ইসলামাবাদের একটি হোটেলে আত্মঘাতী ট্রাকবোমা হামলায় কমপক্ষে ৫২জন নিহত হওয়ার পরপরই এ সিদ্ধান্ত নেয় বিমান সংস্থাটি। ব্রিটিশ এয়ারওয়েজের মুখপাত্র সোহাইল রেহমান জানান, "বোমা হামলার পরপরই পাকিস্তানে সব ফ্লাইট বন্ধ করে দিয়েছি আমরা। এটা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সদর দপ্তরে আমাদের কর্মকর্তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন।" মুখপাত্র আর জানান, পাকিস্তানে সপ্তাহে ছয়টি ফ্লাইট রয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫১৭ ঘ.