২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদে বোমা হামলায় প্রশ্নের ঝড়, আতঙ্ক বেড়েছে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে শনিবারের আত্মঘাতী ট্রাকবোমা হামলার ঘটনায় নিরাপত্তা ব্যাবস্থার কার্যকারিতা ও পর্যাপ্ততা নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। দেখা দিয়েছে আতঙ্ক। ফলে ক্রমবর্ধমান জঙ্গি সহিংসতা মোকাবেলায় জরুরি ভিত্তিতে নতুন কৌশল নেওয়ার প্রয়োজনীয়তা অনূভূত হচ্ছে। বিশ্লেষকরা রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে শনিবারের আত্মঘাতী ট্রাকবোমা হামলার ঘটনায় নিরাপত্তা ব্যাবস্থার কার্যকারিতা ও পর্যাপ্ততা নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। দেখা দিয়েছে আতঙ্ক। ফলে ক্রমবর্ধমান জঙ্গি সহিংসতা মোকাবেলায় জরুরি ভিত্তিতে নতুন কৌশল নেওয়ার প্রয়োজনীয়তা অনূভূত হচ্ছে। বিশ্লেষকরা রোববার একথা বলেছেন। ম্যারিয়ট হোটেলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৩ জন হয়েছে। এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের এবং একজন জার্মানির নাগরিক রয়েছেন। সুরক্ষিত হোটেলটিতে চালানো ভয়াবহ এই হামলায় আরও ২৭১ জন আহত হয়। আহতদের মধ্যে অন্তত ১৩ জন বিদেশি নাগরিক। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন। এতে করে আতঙ্কে আছেন পাকিস্তানে কর্মরত বিদেশি বিশেষজ্ঞরা। জাতিসংঘের এক জার্মানি কর্মকর্তার উক্তি, "বিস্ফোরণের শব্দ শুনে একটা ছোট খরগোসের মতো আমার জান ধুকধুক করতে শুরু করে।" তিনি আরও বলেন, "গত দু'মাসে আমাদের জীবনযাত্রা অনিরাপদ হয়েছে। আমাদের বাইরের কোনও রেস্টুরেন্টেও যাওয়া নিষেধ। সবসময়ই মানসিক চাপে থাকতে হচ্ছে।" পাকিস্তান তার ভূখণ্ডে বহিরাক্রমণ সহ্য করবে না