ওয়াশিংটন, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। জোরেশোরে চলছে প্রচারাভিযান। ডেমোক্র্যাটরা আশা করছে বারাক ওবামার নেতৃত্বে তারা বড় ব্যবধানে জিতবে। তবে ভয়ও তাদের আছে। নির্বাচনে জিতে তাদের ঘোষিত পরিবর্তন আনতে ব্যর্থ হলে জনগণ তাদের ছ্্ুঁড়ে ফেলতে সময় নেবে না।
৪ নভেম্বরের নির্বাচনে জিতলে ডেমোক্র্যাটরা গত ১৬ বছরের মধ্যে একই সঙ্গে হোয়াইট হাউস ও কংগ্রেসের নিয়ন্ত্রণ পাবে। তবে এর পরেই তাদের ঘাড়ে পড়বে গুরুদায়িত্ব। বিশেষ করে তারা এমন একটা সময় সরকারে যাবে যখন ঘাটতির বোঝায় জর্জরিত কেন্দ্রীয় সরকার এবং ওয়াল স্ট্রিটের অবস্থাও নাজুক।
ডেমোক্র্যাটরা স্বীকার করেছে, ক্ষমতা নেওয়ার পর তারা যদি জ্বালানি মূল্য কমাতে, অর্থনৈতিক মন্দা ঠেকাতে, ইরাক থেকে সেনা প্রত্যাহার ও স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে ব্যর্থ হয় তাহলে ২০১০ সালে সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচনে ভোটাররা রিপাবালিকানদের বেছে নিতে পারে।
নিউ ইয়র্কের সিনেটর ও ডেমোক্র্যাটদের প্রচারাভিযান কমিটির প্রধান সিনেটর চার্লস সুমার বলেন, "আমরা যদি ২০০৯ সালে ক্ষমতায় যেতে পারি এবং এরপরই জনগণের সমস্যা দূর করতে ব্যর্থ হয় তাহলে মানুষ আমাদের ছুঁড়ে ফেলতে সময় নেবে না।"
এর আগেও এমনটা ঘটেছে। ১৯৯২ সালে ডেমোক্র্যাটরা যখন ক্ষমতায় আসে তখন সিনেট ও প্রতিনিধি পরিষদ তাদের নিয়ন্ত্রণে। কিন্তু এর দুবছরের মধ্যেই পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়ে যায় রিপাবলিকানরা। যদিও সুমার আশাবদী, এবার আর তেমনটা ঘটবে না।
তিনি বলেন, "জনগণ পরিবর্তন চাইছে। আমি মনে করি আপনারা একটা কার্যকর সংসদ দেখতে পাবেন, যদি আমরা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাই।"
হোয়াইট হাউসের দখল নেওয়ার জন্য ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা এবং রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন নির্বাচনী ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছেন তখন জনমত জরিপ বলছে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বর্তমান অবস্থান যথাক্রমে ২৩৫-১৯৯ এবং ৫১-৪৯।
ডেমোক্র্যাটরা আশা করছে, প্রতিনিধি পরিষদের তারা আরও ১৫টি আসন পেতে যাচ্ছে। একই সঙ্গে বিশে
bdnews24