২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগে রাজি হয়েছেন এমবেকি

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি পদত্যাগ করতে রাজি হয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয় শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি পদত্যাগ করতে রাজি হয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয় শনিবার একথা জানিয়েছে। এর আগে মেয়াদ শেষ হওয়ার আগেই এমবেকিকে ক্ষমতা থেকে সরানোর ঘোষণা দেয় তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, "এএনসি'র জাতীয় নির্বাহী কমিটি এমবেকিকে ক্ষমতা থেকে সরে দাড়ানোর আহ্বান জানিয়েছে। এএনসি'র এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগে বাধ্য।" এতে আরও বলা হয়, "এমবেকি পদত্যাগ করবেন। তবে সকল সাংবিধানিক নিয়মনীতি রক্ষা করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২৫ ঘ.