২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদের সঙ্গে নতুন থাই প্রধানমন্ত্রীর আলোচনা শুরু

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী সমচাই অংসাওয়াত শুক্রবার জানিয়েছেন, সরকারবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে তার আলোচনা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ব্যাংকক, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী সমচাই অংসাওয়াত শুক্রবার জানিয়েছেন, সরকারবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে তার আলোচনা শুরু হয়েছে। থাইল্যান্ডের ক্ষমতাসীন ছয়দলীয় জোট সরকারকে ক্ষমতা থেকে সরাতে আন্দোলন করে আসছে বিরোধী পিপল'স এ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি (পিএডি)। তারা গত তিন সপ্তাহ ধরে রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছে। পিএডি'র অভিযোগ বর্তামান সরকার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার হাতের পুতুল হিসেবে কাজ করছে। পিএডি নেতাদের সঙ্গে আলোচনার বিস্তারিত জানাননি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাকসিনের ভগ্নিপতি সমচাই। তবে তিনি জানান, আলোচনায় ইতিবাচক ফলাফল আসার ব্যাপারে তিনি আশাবাদী। সাংবাদিকদের সমচাই বলেন, "আমরা সবাই থাই। আমাদের উচিত হবে না একে অপরকে চিরদিনের জন্য ঘৃণা করা। বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে যে মতপার্থক্য আছে তা আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব।" টেলিভিশনে রান্নার অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে সাংবিধানিক আদালতের নির্দেশে সামাক সুন্দরাভেজ প্রধানমন্ত্রীর পদ হারালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সমচাই। এরপর গত বুধবার পার্লামেন্টের ভোটে সংখ্যাগরিষ্ঠাতা অর্জন করার মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী হন ৬১ বছর বয়সী সমচাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৮৩০ ঘ.