ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে মঙ্গলবার নিউ ইয়র্কে বৈঠকে মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি তাদের মধ্যে এ বৈঠক হবে। বৃহস্পতিবার হোয়াইট হাউস একথা জানিয়েছে।
এ সম্পর্কে হোয়াইট হাউস মুখপাত্র ডানা পেরিনো বলেন, "বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘমেয়াদী সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করবেন।"
পেরিনো জানান, সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা, অর্থনীতি শক্তিশালীকরণ এবং গণতন্ত্র এগিয়ে নেওয়ার বিষয় নিয়েও তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, আফগান সীমন্তবর্তী পাকিস্তানে মার্কিন বিমান হামলা নিয়ে সা
bdnews24