২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাটাকে ন্যানো কারখানা তৈরির প্রস্তাব দিয়েছে কর্নাটক

ভারতের টাটা মটরস বৃহস্পতিবার জানিয়েছে, ন্যানো ফ্যাক্টরি তৈরি জন্য জমি দেওয়ার প্রস্তাব দিয়েছে কর্নাটক সরকার। কৃষকদের বিক্ষোভের কারনে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ন্যানো গাড়ি ফ্যাক্টরির কার্যক্রম চলতি মাসের প্রথম থেকে বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

কলকাতা, সপ্টেম্বের ১৮ (বডিনিউিজ টোয়ন্টেেিফার ডটকম)- ভারতের টাটা মটরস বৃহস্পতিবার জানিয়েছে, ন্যানো ফ্যাক্টরি তৈরি জন্য জমি দেওয়ার প্রস্তাব দিয়েছে কর্নাটক সরকার। কৃষকদের বিক্ষোভের কারনে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ন্যানো গাড়ি ফ্যাক্টরির কার্যক্রম চলতি মাসের প্রথম থেকে বন্ধ রয়েছে। দূর্গাপূজাসহ ভারতের উৎসব মৌসুম আগামী অক্টোবরে মাত্র দুই হাজার তিনশ' ডলারের ন্যানো গাড়ি সিঙ্গুরের কারখানা থেকে বাজারে ছাড়ার পরিকল্পনা করে আসছিল টাটা। কিন্তু কারখানায় জমি হারানো কৃষক ও রাজনৈতিক কর্মীদের প্রতিবাদ বিক্ষোভের মুখে ফ্যাক্টরিতে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় টাটা। টাটার ম্যানেজিং ডিরেক্টর রবি কান্ত কর্নাটকের মূখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর কোম্পানির এক মুখপাত্র বলেন, "ন্যানো ফ্যাক্টরি তৈরির জন্য এক হাজার একর জমি দেওয়ার প্রস্তাব দিয়েছে কর্নাটক।" পরে রবি কান্ত একটি টেলিভিশন চ্যানেলকে জানান, কোম্পানি সিঙ্গুর থেকে কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে। তিনি বলেন, "সিঙ্গুর থেকে আমরা কারখানা সরিয়ে নিয়ে আসতে চাইলে জমি প্রদানসহ সব ধরনের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন কর্নাটকের মূখ্যমন্ত্রী।" সিঙ্গুরে কারখানা তৈরি নিয়ে অচলাবস্থা নিরসনে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া নতুন ক্ষতি পূরণের প্রস্তাব গত মঙ্গলবার প্রত্যাখ্যান করে কৃষক ও রাজনৈতিক নেতারা। সরকার ৭০ একর জমি ফেরত দিতে রাজি হলেও তারা জানায় আরও বেশি জমি ফেরত দিতে হবে। তৃণমূল কংগ্রেসের নতেৃত্বে সঙ্গিুরে কৃষকদরে বক্েিষাভরে কারণে গত ২ সপ্টেম্বের আনুষ্ঠানকিভাবে সঙ্গিুরে ন্যানো প্রকল্পরে কার্যক্রম স্থগতি করে টাটা মটরস। এরপর টাটা জানিয়েছিল তারা কারখানা পশ্চিমবঙ্গ থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে। কারখানা তৈরির জন্য কৃষকের কাছ থেকে এক হাজার একরের বেশি কৃষিজমি অধিগ্রহণ করে সরকার। এজন্য কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। তবে অনেক প্রান্তিক কৃষক অভিযোগ করেন, জমি হারিয়ে তাদের যে ক্ষতি হয়েছে তার তুলনায় এই ক্ষতিপূরণ সামান্য। প্রায় চারশ' একর জমি এখন কৃষকরা ফেরত চাচ্ছে। কিছু জমি কৃষকদের ফেরত দিতে সরকার প্রতিশ্র"তি দেওয়ার পর গত সপ্তাহে বিক্ষোভ বন্ধ করে তৃণমূল কংগ্রেস। এরপর বিরোধীদের সঙ্গে আলোচনায় বসে সরকার এবং স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য একটি প্যাকেজ প্রস্তাব দেয়। এতে কৃষকদের ৭০ একর জমি ফেরত দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে সরকারে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে আবার বিক্ষোভ শুরুর হুমকি দিয়েছে তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন, "সরকার মাত্র ৭০ একর জমি ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয়। আমরা এখনো ৩০০ একর জমি ফেরত চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩২০ ঘ.