কাবুল, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলে বুধবার রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনীর চার সেনা এবং এক আফগান নাগরিক নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।
এ নিয়ে ২০০৮ সালে আফগানিস্তানে কমপক্ষে ১৯৪ জন বিদেশি সেনা নিহত হল। এছাড়া এটাই গত কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তানে এক হামলায় এতো বেশি বিদেশি সেনার প্রাণহানির ঘটনা।
পূর্ব আফগানিস্তানে মোতায়েন জোটবাহিনীর অধিকাংশ সেনাই যুক্তরাষ্ট্রের। তবে বুধবারের হামলায় নিহত সেনাদের পরিচয় জানায়নি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭২০ ঘ.
bdnews24