২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বিষাক্ত দুধে অসুস্থ শিশুর সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে

রাসায়নিক পদার্থ মিশ্রিত দুধ খেয়ে চীনের অসুস্থ শিশুর সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী চেন ঝু জানিয়েছেন এ সংখ্যা আগে যা বলা হয়েছিল তার চেয়ে প্রায় পাঁচগুণ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 07:09 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

বেইজিং, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাসায়নিক পদার্থ মিশ্রিত দুধ খেয়ে চীনের অসুস্থ শিশুর সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী চেন ঝু জানিয়েছেন এ সংখ্যা আগে যা বলা হয়েছিল তার চেয়ে প্রায় পাঁচগুণ বেশি। এ ঘটনায় এ পর্যন্ত মোট তিনটি শিশু মারা গেছে বলেও তিনি জানান। বিষাক্ত গুঁড়ো দুধ থেকে বানানো তরল দুধ খেয়ে পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের মোট ৬ হাজার ২৪৪ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ১৫৮ জনের 'কিডনী ফেইলিওর' হয়েছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ২২টি ব্র্যান্ডের দুধের মধ্যে রাসায়নিক পদার্থ মেলামাইন পাওয়া গেছে। প্রথমে একটি মাত্র ব্র্যান্ডের দুধ দুষিত বলে মনে করা হয়েছিল। হেবেই প্রদেশের শিজিয়াঝুয়াংয়ের সানলু গ্র"পের দুধ খেয়ে বিষক্রিয়ার এ ঘটনাকে সরকার উচ্চ পর্যায়ের ('লেভেল ১') খাদ্য নিরাপত্তা ঘটনা বলে আখ্যায়িত করেছে। এ সমস্যা মোকাবিলার জন্য সরকার জরুরি একটি দল গঠন করেছে বলে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে। সোমবার উপ স্বাস্থ্যমন্ত্রী মা শাওওয়েই আশঙ্কা প্রকাশ করেন যে প্রায় ১০ হাজার শিশু এ দুধ খেয়ে থাকতে পারে। অসুস্থ শিশুদের বিক্ষুব্ধ বাবা-মা হেবেই প্রদেশের শিজিয়াঝুয়াংয়ের অভিযুক্ত সানলু কোম্পানীর প্রধান কার্যালয়ের বাইরে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে। ব্যবসায়ী ইয়াং লেতুঙ্গ জানান, তার জমজ দুই কন্যা জন্মের পর থেকেই সানলু গ্র"পের দুধ পান করছে। তিনি বলেন,"এ কোম্পানি ক্ষতিপূরণ হিসেবে আমাদেরকে অর্থ দিলেও আমাদের সন্তানদের স্বাস্থ্য ফিরিয়ে দিতে পারবেনা।" কাঁদতে কাঁদতে তিনি বলেন, "আমি ক্ষুব্ধ। আমি ভীত।" এদিকে এসব অভিযোগের বিষয়ে ক্ষমা প্রার্থনা করেছে সানলু গ্র"প। তাদের দাবি হল, তাদের কাছে গুড়া দুধের সরবরাহকারীরা সম্ভবত তাতে রাসায়নিক পদার্থটি মিশিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ২২ জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিউজিল্যান্ডের ফোনটেরা কোম্পানি স