২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সঙ্গে সম্পর্ক চাই, তবে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রচণ্ড

নেপালের মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ড সোমবার বলেছেন, নেপাল চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়, কিন্তু ভারত-নেপাল সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত-নেপালের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগলিক সম্পর্কের সঙ্গে চীনের বিষয়টি কোনোভাবেই তুলনীয় নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

নয়াদিল্লি, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ড সোমবার বলেছেন, নেপাল চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়, কিন্তু ভারত-নেপাল সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত-নেপালের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগলিক সম্পর্কের সঙ্গে চীনের বিষয়টি কোনোভাবেই তুলনীয় নয়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভারত সফরে এসে সাবেক মাওবাদী গেরিলা কমান্ডার প্রচণ্ড সোমবার রাজধানী নয়াদিল্লিতে ভারত-নেপাল ব্যবসায়ী ফোরামের এক সম্মেলনে এসব কথা বলেন। এক দশকেরও বেশি সময়ের সশস্ত্র আন্দোলনের অবসান করে ২০০৬ সালে সরকারের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করে পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডের নেতৃত্বাধীন মাওবাদী গেরিলারা। চুক্তি অনুযায়ী অনুষ্ঠিত সাংবিধানিক গণপরিষদের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠনে সক্ষম হয় মাওবাদীরা। নেপালে ২৩৯ বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে এ বছর দেশটিকে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতে না গিয়ে চীনে যান প্রচণ্ড। অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিংয়ে যান তিনি। কিন্তু দেশটির ইতিহাসে আগের সব প্রধানমন্ত্রীই প্রথম সফরে ভারতেই গিয়েছেন। এ ঘটনাটিকে মাওবাদী নেতার ভবিষ্যত কূটনীতির ইঙ্গিত হিসেবে বিবেচনা করছেন অনেকেই। তবে ভারত সফরে এসে প্রচণ্ড বলেছেন, "আমি মনে করি আমাদের ঐতিহাসিক, সাংস্কৃকি ও ভৌগলিক সম্পর্কের এবং আমাদের পুরো পানরষ্পরিক নির্ভরতার ইতিহাসের বিবেচনায় ভারত-নেপাল সর্ম্পকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি বলেন, "যদিও আমরা চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে চাই কিন্তু সেটাকে এখনই ভারতের সঙ্গে সম্পর্কের সঙ্গে তুলনা করা যাবে না.. তুলনার প্রষষ্নই আসে না।" বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এএমটি/২২১৩ ঘ.