ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক হেলিকপ্টার সোমবার সকালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের পর পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের কারণে সেগুলো আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য হয়। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের আদিবাসী অঞ্চলের আঙ্গর আদ্দা গ্রামের কাছে এ ঘটনা ঘটে। এই এলাকাটির একটি জঙ্গি ঘাঁটিতে এ মাসের প্রথম দিকে হেলিকপ্টারে করে কমান্ডো অভিযান চালিয়েছিল মার্কিন সেনারা। ঘাঁটিটি আল কায়েদা ও তালেবান জঙ্গিদের বলে সন্দেহ করা হয়।
এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, "যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারগুলো পাকিস্তানের আঙ্গর আদ্দা গ্রামের একশ' থেকে দেড়শ' মিটার ভেতরে ঢুকে পড়ে। তখন আমাদের সেনারা সেগুলো ঠেকাতে গুলিবর্ষণ করলে তারা ফিরে যায়।"
মার্কিন ও পাকিস্তানি সামরিক বাহিনী এ ঘটনার কথা স্বীকার করেনি। তবে আঙ্গর আদ্দা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বেসামরিক কর্মকর্তারা এ ঘটনা সত্য বলে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী এলাকার আল কায়েদা ও তালেবান জঙ্গিদের মোকাবেলায় ইসলামাবাদের ভূমিকা নিয়ে অস্থির হয়ে পড়েছে ওয়াশিংটন।
তারই প্রতিফলন ঘটে সা
bdnews24