২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাসের দিকে ধেয়ে আসছে আইক

যুক্তরাষ্ট্র টেক্সাস উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন আইক। শুক্রবার রাতে বা শনিবার সকালে এটি ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে অঙ্গরাজ্যটির ঘনবসতিপূর্ণ হিউস্টন এলাকায় আছড়ে পরতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 05:22 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

গ্যালভেস্টন, টেক্সাস, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র টেক্সাস উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন আইক। শুক্রবার রাতে বা শনিবার সকালে এটি ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে অঙ্গরাজ্যটির ঘনবসতিপূর্ণ হিউস্টন এলাকায় আছড়ে পরতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেনে সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেনে দুই মাত্রার ঘুর্ণিঝড় রূপে আছে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার। তবে শুক্রবার রাতে বা শনিবার সকাল নাগাদ এটি তিন মাত্রার শক্তি নিয়ে টেক্সাস উপকূলে আঘাত করতে পারে। তখন বাতাসের গতিবেগ থাকবে ১১১ কিলোমিটারের ওপরে। তিন মাত্রার ঘুর্ণিঝড় হিসেবে আঘাত করলে তা হবে ৫০ বছরের মধ্যে টেক্সাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, যারা সতর্কতা উপেক্ষা করছে তারা মৃত্যুর মুখে পড়তে পারেন। উপকূলে অনেক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হবে। কর্তৃপক্ষের সতর্কতার পর উপকূলীয় শহর গ্যালভেস্টন থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যাচ্ছে হাজার হাজার মানুষ। ঝড় শুরু হয়ে গেলে তখন যাতায়াত বিপজ্জনক হবে বলে জনগণকে সতর্ক করে দেওয়া হয়েছে। হিউস্টনের মেয়র বিল হোয়াইট বলেন, "কেউ যদি মনে করে ঝড় শুরু হওয়ার পর পরিস্থিতি বুঝে অন্য কোথাও যাওয়ার চিন্তাভাবনা করবেন, তাহলে বিপদে পড়বেন। তখন তার দিকে তেড়ে আসবে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। তার থেকে আগেই সরে যাওয়া উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২৪৭ ঘ.