২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়া ন্যাটোভুক্ত হলেও হামলা করতে দ্বিধা করবে না রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জর্জিয়া ন্যাটো সদস্য হওয়ার পথে থাকলেও গত মাসের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তার দেশ জর্জিয়ায় হামলা চালাতে দ্বিধা করবে না। রাশিয়ার বিশেষজ্ঞদের এক অনুষ্ঠানে শুক্রবার তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

মস্কো, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জর্জিয়া ন্যাটো সদস্য হওয়ার পথে থাকলেও গত মাসের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তার দেশ জর্জিয়ায় হামলা চালাতে দ্বিধা করবে না। রাশিয়ার বিশেষজ্ঞদের এক অনুষ্ঠানে শুক্রবার তিনি একথা বলেন। 'ভালদাই ক্লাব' নামে বিশেষজ্ঞদের ওই সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতায় মেদভেদেভ বলেন, স্বাধীনতাকামী দক্ষিণ ওসেটিয়ায় গত ৮ আগস্ট জর্জিয়ার হামলাকে তিনি যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার সমপর্যায়ের বলে মনে করেন। তিনি বলেন, "৯/১১ হামলাকে যুক্তরাষ্ট্র যেভাবে গ্রহণ করেছিল আমাদের জন্য ৮ আগস্ট দক্ষিণ ওসেটিয়ায় হামলাও ছিল একই রকম।" রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেন ও জর্জিয়ায় ন্যাটোর স