২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে ক্ষমতা ভাগাভাগির চুক্তি, বেশিরভাগ ক্ষমতা মুগাবের হাতেই

জিম্বাবুয়ের সরকার ও বিরোধীদল বৃহস্পতিবার ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের হাতেই থাকছে বেশিরভার ক্ষমতা। তিনিই থাকবেন প্রেসিডেন্ট এবং একই সঙ্গে মন্ত্রিপরিষদের প্রধান। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

হারারে, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের সরকার ও বিরোধীদল বৃহস্পতিবার ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের হাতেই থাকছে বেশিরভার ক্ষমতা। তিনিই থাকবেন প্রেসিডেন্ট এবং একই সঙ্গে মন্ত্রিপরিষদের প্রধান। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাই। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির মধ্যস্থতায় এই ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে রাজি হয়েছে জিম্বাবুয়ের সরকার ও বিরোধীপক্ষ। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এমবেকি। তবে সিনেটর ডেভিড কলটার্ট চুক্তির বিষয়ে কিছুটা বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা স্যাঙ্গেরাই হবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মন্ত্রিপরিষদের একটি কমিটিতে তিনি সভাপতিত্ব করবেন। এমডিসি'র একটি বিচ্ছিন্ন গ্র"পের নেতা কলটার্ট আরও জানিয়েছেন, ৩১ সদস্যের মন্ত্রিপরিষদে স্যাঙ্গেরাইয়ের দল থেকে থাকবেন ১৩ জন মন্ত্রী, মুগাবের জানু-পিএফ পার্টি থেকে ১৫ জন এবং তার গ্র"পের থেকে তিন জন। গত ২৯ মার্চের পার্লামেন্ট নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে মন্ত্রিপরিষদের এই আসন ভাগাভাগি করা হয়েছে। ১৯৮০ সালে স্বাধীনতা লাভের পর থেকে ওই নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারায় মুগাবের দল। একই সঙ্গে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুগাবেকে পরাজিত করেন স্যাঙ্গেরাই। তবে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পাননি অজুহাত তুলে দ্বিতীয় দফা নির্বাচন দেন মুগাবে। কিন্তু জুনে অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনের কয়েক দিন আগে সরে দাঁড়ান স্যাঙ্গেরাই। স্যাঙ্গেরাই অভিযোগ করেছিলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং তার দলের নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ওই নির্বাচন স্থগিত করার জন্য আন্তর্জাতিক স