২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে ফের বিক্ষোভ, গুলিতে ২ জন নিহত ও আহত ৮০

ভারতীয় কাশ্মিরে শুক্রবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে। এতে দুইজন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়েছে। ভারতীয় শাসনের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু করেছে কাশ্মিরের মানুষ। শ্রীনগেরর দক্ষিণে সোপিয়ান শহরের শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদরে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

শ্রীনগর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় কাশ্মিরে শুক্রবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে। এতে দুইজন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়েছে। ভারতীয় শাসনের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু করেছে কাশ্মিরের মানুষ। শ্রীনগেরর দক্ষিণে সোপিয়ান শহরের শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদরে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। প্রত্যক্ষদর্শী মুজামিল আহমেদ টেলিফোনে রয়টার্সকে বলেন, "পুলিশ নির্বিচারে গুলি চালাতে শুরু করার পর আমি দেখেছি কয়েকজনকে লুটিয়ে পড়তে।" কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এ সময় তারা 'নির্যাতনকারীর দল, কাশ্মির ছাড়' বলে শ্লোগান দেয়। শুক্রবার সকালে শ্রীনগরে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আহত হন, জম্মু কশ্মির লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) শীর্ষ নেতা ইয়াসিন মালিকসহ অনেকে। মালিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশ্মীরে গত মাসে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৩০ জন নিহত হয়। আহত হয় ৬ শ'রও বেশি মানুষ। ১৯৮৯ সালে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ চলছে সেখানে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন ভারত সরকারের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে কাশ্মীরে সংঘটিত সা