কাবুল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানের পূর্বাঞ্চলে অভিযান চালিয়ে ১০ জনের বেশি তালেবান জঙ্গিকে হত্যা করেছে। মার্কিন সেনাবাহিনী শুক্রবার এ দাবি জানিয়েছে।
মার্কিন বাহিনী জানায়, কাবুলের উত্তর-পূর্বাঞ্চলে কাপিসা প্রদেশে এক তালেবান কমান্ডারকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জঙ্গি নিহত হয়।
মার্কিন বাহিনী আরও জানিয়েছে, প্রবীণ তালেবান কমান্ডার জালালুদ্দিন হাক্কানির নেটওয়ার্কের ওপর বিশেষ নজর রাখছে তারা। এর অংশ হিসাবে স
bdnews24