মস্কো, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানৌশের মুত্তাকি রাশিয়া সফর করছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে শুক্রবার তার বৈঠকের কথা আছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে আলোচনা করবেন মুত্তাকি। তবে তিনি আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া অতীতে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭৩১ ঘ.
bdnews24