ভিয়েনা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৯ সালের নভেম্বরে তৃতীয় দফার মেয়াদ শেষ হওয়ার পর চতুর্থ দফায় দায়িত্ব নেবেন না আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদি। বুধবার আইএইএ'র এক বিবৃতিতে একথা জানিয়েছে।
১৯৯৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে টানা তিন মেয়াদে আইএইএ'র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এলবারাদি। এই সময়ে তিনি ইরান, লিবিয়া, সিরিয় ও উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু বিতর্ক নিয়ে আলোচনা ও দেশগুলোতে পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণে তিনি আইএইএ'র নেতৃত্ব দিয়েছেন।
আইএইএ'র বিবৃতিতে বলা হয়, "পরবর্তী মেয়াদে তিনি আর দায়িত্ব নেবেন না।"
মিসরের নাগরিক ৬৬ বছর বয়স্ক এলবারাদি এবং আইএইএ ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখেও তৃতীয় মেয়াদে দায়িত্ব নিতে নোবেল প্রাপ্তি তার সহায় হয়েছিল। ৩৫টি দেশ নিয়ে গঠিত আইএইএ'র বোর্ড অব ডিরেক্টরসের সম্মতি সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার তৃতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার বিরোধিতা করেছিল।
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নরমভাবাপন্ন ভূমিকা নেওয়ায় তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে সমালোচনা শিকার হন।
গত শুক্রবার আইএইএ বোর্ড মেম্বারদের কাছে পাঠানো এই বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এলবারাদির উত্তরসূরি নির্বাচিত করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২০ ঘ.
bdnews24