২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিগ ব্যাং' পরীক্ষা শুরু

মহাবিশ্ব এবং এর উৎপত্তি সর্ম্পকে জানতে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের দীর্ঘ প্রতীক্ষিত প্রায়োগিক পরীক্ষা শুরু হয়েছে বুধবার বাংলাদেশ সময় দুপুর ১ টায়। জেনেভার কাছে সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে ভূ-গর্ভে ২৭ কিলোমিটারের একটি বৃত্তাকার টানেলে ইতিহাসের সবচেয়ে বড় এ পরীক্ষা চালাচ্ছে গবেষণা প্রতিষ্ঠান 'ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ'(সার্ন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 08:42 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

জেনেভা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাবিশ্ব এবং এর উৎপত্তি সর্ম্পকে জানতে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের দীর্ঘ প্রতীক্ষিত প্রায়োগিক পরীক্ষা শুরু হয়েছে বুধবার বাংলাদেশ সময় দুপুর ১ টায়। জেনেভার কাছে সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে ভূ-গর্ভে ২৭ কিলোমিটারের একটি বৃত্তাকার টানেলে ইতিহাসের সবচেয়ে বড় এ পরীক্ষা চালাচ্ছে গবেষণা প্রতিষ্ঠান 'ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ'(সার্ন)। বিগ ব্যাং এর একেবারে শুরুর মুহূর্তগুলোয় কী কী ঘটেছিল তা জানতে বিজ্ঞানীরা সার্নের পরীক্ষার প্রধান যন্ত্র 'লার্জ হাড্রন কোলাইডার' (এলএইচসি) মেশিনের ভেতরে আলোর গতির কাছাকাছি গতিতে বিপরীত দিক থেকে দুটি প্রোটন কণা রশ্মির সংঘর্ষ ঘটানোর পরিকল্পনা নিয়েছেন। তবে এ পরীক্ষার কারণে সেখানে ব্ল্যাক হোল তৈরি হয়ে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বলে যে গুজব রটেছে তা নাকচ করে দিয়েছেন স্টিফেন হকিংসহ এ পরীক্ষার সঙ্গে জড়িত বিজ্ঞানীরা। এদিকে, এ পরীক্ষায় 'হিগস বোসন' বা কথিত 'ঈশ্বর কণার' সন্ধান মিলবে না বলে ১০০ ডলারের বাজি ধরেছেন হকিং। স্কটল্যান্ডের পদার্থবিজ্ঞানী পিটার হিগস এর নামে নামকরণ করা হয় এখনো অনাবি