২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল গেরিলাদের বিমান ভূপাতিত করেছে শ্রীলংকার সেনারা

তামিল গেরিলাদের একটি বিমান মঙ্গলবার গুলি করে ভূপাতিত করেছে শ্রীলংকার সেনাবাহিনী। উত্তরাঞ্চলে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে গেরিলারা বিমান থেকে বোমা হামলা চালানোর চেষ্টা করলে বিমানটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 09:45 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

কলম্বো, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তামিল গেরিলাদের একটি বিমান মঙ্গলবার গুলি করে ভূপাতিত করেছে শ্রীলংকার সেনাবাহিনী। উত্তরাঞ্চলে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে গেরিলারা বিমান থেকে বোমা হামলা চালানোর চেষ্টা করলে বিমানটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, লিবারেশন টাইগারস অফ তামিল ইলম (এলটিটিই) গেরিলারা ২০০৭ সালের মার্চে শ্রীলংকার রাজধানী কলম্বোয় একটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালানোর মধ্য দিয়ে তাদের বিমান শাখা চালু করে। এর পর এই প্রথম সেনাবাহিনী তাদের কোনো বিমান ভূপাতিত করতে সক্ষম হল। শ্রীলংকার বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার জানাক নানায়াক্কারা বলেন, "এলটিটিই আমাদের ভাবুনিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে শ্রীলংকার বিমান বাহিনী (এসএলএএফ) মুল্লাইট্টিভুতে তাদের একটি বিমান ধ্বংস করেছে।" তবে, তিনি বোমা হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। এছাড়া গেরিলাদের কয়টি বিমান থেকে হামলা চালানো হয়েছে তিনি সে কথা জানাতেও অস্বীকৃতি জানিয়েছেন। শ্রীলংকার উত্তরাঞ্চলীয় উপকূলের গেরিলা নিয়ন্ত্রিত একটি বন্দর হচ্ছে মুল্লাইট্টিভুত। তামিলদের জন্য একটি স্বাধীন দেশের জন্য ১৯৮৩ সাল থেকে যুদ্ধ করে আসছে এলটিটিই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫৪১ ঘ.