২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান্দাহারে আত্মঘাতী হামলায় ৬ জন নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী কান্দাহারের একটি পুলিশ স্টেশনে রোববার পরপর দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

কান্দাহার, আফগানিস্তান, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী কান্দাহারের একটি পুলিশ স্টেশনে রোববার পরপর দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। তারা জানান, পুলিশ স্টেশনটির ভেতরে ঢুকে আত্মঘাতী দুই বোমা হামলাকারী এ হামলা চালায়। এতে কমপক্ষে আরও সাতজন আহত হয়েছে। প্রসঙ্গত, গত জুন মাসে কান্দাহার কারাগার ভেঙ্গে কমপক্ষে সাড়ে তিনশ' জঙ্গি পালিয়ে যায়। সেই থেকে গত কয়েক সপ্তাহ ধরে এ এলাকাটিতে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আফগান এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী। কান্দাহার প্রাদেশিক পরিষদের প্রধান আহমাদ ওয়ালি কারজাইয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, "পুলিশ সদর দপ্তরটিতে দুই আত্মঘাতী হামলাকারী একের পর এক বিস্ফোরণ ঘটায়।" খবরে জানা গেছে, জেনারেল আব্দুল রাজাক নামের সীমান্ত পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে লক্ষ্য করে তারা এ হামলা চালায়। হামালায় তিনি আহত হয়েছেন। কর্মকর্তারা মনে করছেন, হতাহতদের মধ্যে কিছু বেসামরিক লোকও থাকতে পারে। বিস্ফোরণের পরপরই পুলিশ এলাকাটি ঘিরে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৪০ ঘ.